NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

শ্রীলঙ্কা থেকে সরে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

শ্রীলঙ্কা থেকে সরে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা। ২০২৪ সালের জানুয়ারিতে হতে যাওয়া এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ আজ তাদের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। তারা জানিয়েছে, আজ ভারতের আহমেদাবাদে আইসিসির বোর্ড সভা বসেছিল, সেখানেই সিদ্ধান্ত হয়েছে আগামী যুব বিশ্বকাপ আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা।

 

 

গত ১০ নভেম্বর লঙ্কান ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশটির সদস্য পদ কেড়ে নেওয়ার ঘোষণা দেয় আইসিসি। এতে শ্রীলঙ্কান ক্রিকেট নিষেধাজ্ঞায় পড়ে। আজকের বৈঠকেও বহাল রাখা হয়েছে সেই নিষেধাজ্ঞা। এ জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

 
এতে দেশটিতে ক্রিকেট ফেরা আরো অনিশ্চয়তায় পড়ল।