NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

নাশকতাকারী আটক: পুলিশ সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৪ এএম

নাশকতাকারী আটক: পুলিশ সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

অগ্নিসন্ত্রাস ও নাশকতাকারীকে হাতেনাতে আটক করায় ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট পলাশ কুমার রায়কে পুরস্কার দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার সকালে ডিএমপি সদরদপ্তরে সার্জেন্ট পলাশকে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। ঘটনার সময় সার্জেন্ট পলাশকে সহযোগিতা করায় টিএসআই আতাবুলকেও পুরস্কৃত করেন তিনি।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

 

 

গত বুধবার দুপুরে আসাদগেট সংলগ্ন সেন্ট যোসেফ স্কুলের সামনে বাসে আগুন দিয়ে পলানোর সময় একজন নাশকতাকারীকে আটক করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট পলাশ। নাশকতাকারীকে আটক করতে সহযোগিতা করেন টিএসআই আতাবুল।