NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

এচেভেরির হ্যাটট্রিকে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০১ এএম

এচেভেরির হ্যাটট্রিকে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

বড়দের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানায় ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে এসেছে আর্জেন্টিনা। ইন্দোনেশিয়ায় ছোটেদের বিশ্বকাপেও আর্জেন্টিনার কাছে হেরে গেছে ব্রাজিল। জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিল কিশোরদের ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টাইন কিশোররা। 

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলকে তো একাই হারিয়ে দিয়েছেন ক্লাউদিও এচেভেরি।

 
দলের জয়ে ৩টি গোলই এসেছে তাঁর পা থেকে। ব্রাজিলকে হারিয়ে ছোটদের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জার্মানি অনূর্ধ্ব-১৭ দল। কোয়ার্টার ফাইনালে জার্মান কিশোররা ১-০ গোলে হারায় স্পেন অনূর্ধ্ব-১৭ দলকে।
 
 

 

খেলার ২৮ মিনিটে ক্লাউদিও এচেভেরির গোলে এগিয়ে যায় আর্জেন্টাইন তরুণরা। ডিলান গোরোসিতোর অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়েছেন এচেভেরি। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। 

৫৮ মিনিটি দুরুহ কোণ থেকে করা এচেভেরির গোলেই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা।

 
ভ্যালেন্তিনো অ্যাকুনার অ্যাসিস্টে ম্যাচে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার নাম্বার টেন। এরপর ৭১ মিনিটে ব্রাজিলের জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন এচেভেরি। অগাস্তিন রুবার্তোর থ্রু বলে ম্যাচে নিচের তৃতীয় গোলটি করেছেন আর্জেন্টিনার নাম্বার টেন।