NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে উল্লাপাড়া সোসাইটির ‘থ্যাংকসগিভিং’ উৎসব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

নিউইয়র্কে উল্লাপাড়া সোসাইটির ‘থ্যাংকসগিভিং’ উৎসব

নিউইয়র্কে উল্লাপাড়া সোসাইটি ইউএসএ ইনক এর উদ্যোগে জাকজমকপূর্ন ‘থ্যাংকসগিভিং ডে’ উদযাপিত হয়। এ অনুষ্ঠানটি নিউইয়র্কে বসবাসকারি উল্লাপাড়াবাসীর মিলন মেলায় পরিনত হয়েছিল। যুক্তরাষ্ট্রের সংস্কৃতিতে বেড়ে উঠা ছোট ছোট ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে এ উৎসবে মেতে উঠেন।

বন্ধন তৈরি হয়েছিল আমেরিকার মূলধারার একটি উৎসবের সাথে বাংলাদেশের সংস্কতি ও নতুন প্রজন্মের সেতু বন্ধনের উৎসবের। গত বৃহস্পতিবার ২৩ নভেম্বও এস্টোরিয়ার ‘হ্যালো বাংলাদেশ’ রেষ্টুরেন্টে উল্লাপাড়া সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক রাকিবুজ্জামান খান তনু। পরিচালনায় ছিলেন সাবেক সাধারন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান লিটন, বর্তমান সাধারন সম্পাদক শফিউল আলম ও মসিতুল্লাহ মাসুম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান, কমিউনিটি একটিভিস্ট অধ্যাপিকা হোসনেয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার,নিউইয়র্ক কাগজ ও সাপ্তাহিক আজকালের মনোয়ারুল ইসলাম, ডা. শাহনাজ আলম লিপি, ডাঃ জাহাঙ্গীর আলম, ফজলুল হক ও আবু সেলিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম জহির। কবিতা পাঠ করেন জাফর ইমাম। রাত ১০টা অবধি উল্লাপাড়াবাসী নেচে গেয়ে থ্যাংকসগিভিং উৎসব পালন করে। এপিটাইজার ও টার্কি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।