NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নাজমুলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম

নাজমুলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশে

দিনের শেষ ওভারটি করতে এসেছিলেন এজাজ প্যাটেল। প্রথম বলটি এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে এক রানের জন্য দৌড় শুরু করতেই দুই হাত উঁচিয়ে উদযাপন নাজমুল হোসেন শান্তর। রান পূর্ণ করার পর চিরচেনা সেই লাফ। আরো একটি শতক নাজমুলের।

 
এটি অবশ্য বিশেষ। টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি। এই অর্জন আর নেই কোনো বাংলাদেশির।

 

নাজমুলের রেকর্ড গড়া শতকে ৩ উইকেটে ২১২ রানে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।

 
এতে সিলেট টেস্টে চালকের আসনে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে ২০৫ রানের। নাজমুল ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

 

আজ তৃতীয় দিনের প্রথম ঘণ্টা বাদ দিলে পুরো সময় দাপট দেখিয়েছে বাংলাদেশ।

 
৪৪ রানে পিছিয়ে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। এক ঘণ্টা ব্যাট করে বাকি থাকা ২ উইকেটে ৫১ রান যোগ করে কিউইরা। দুটো উইকেটই নেন মমিনুল হক। ৩১৭ রানে অল আউট হলেও সফরককারীরা লিড পায় ৭ রানে।

 

সেই রান শোধ করে প্রথম সেশনে উল্টো লিড পায় বাংলাদেশ।

 
দ্বিতীয় সেশনে দুই ওপেনার জাকির হাসান ১৭ ও মাহমুদুল হাসান ৮ রান করে আউট হলে নাজমুল হোসেন ও মমিনুল হকের জুটিতে ২ উইকেটে ১১১ রানে চা বিরতিতে যায় স্বাগতিকরা।

 

মুমিনুল ৪০ রানে রানআউট হলেও নাজমুল ও মুশফিক কোনো বিপদ ছাড়া দিনের বাকি অংশ কাটিয়ে দিয়েছেন। অনবদ্য ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বোলারদের শাসন করে সেঞ্চুরি তুলে নেন নাজমুল। টেস্টে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি। চলতি বছরে যেটি তৃতীয় শতক। নাজমুল-মুশফিকের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে চালকের আসনে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।