NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

কাল থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন এক কোটি মানুষ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:১৪ পিএম

কাল থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন এক কোটি মানুষ

সারা দেশে কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি দামে পণ্য বিক্রি শুরু হবে আগামীকাল বুধবার থেকে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডধারী একজন ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এ ছাড়াও কার্ডধারীরা সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।

 
প্রতি কেজি চিনির মূল্য হবে ৭০ টাকা।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

এ ছাড়া বুধবার থেকে ঢাকা উত্তর সিটির কার্ডধারী পরিবারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।