NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ফোর্বসের তালিকায় শীর্ষ ক্ষমতাধর নারী উরসুলা, আছেন শেখ হাসিনাও


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৫ এএম

>
ফোর্বসের তালিকায় শীর্ষ ক্ষমতাধর নারী উরসুলা, আছেন শেখ হাসিনাও

যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। এতে শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

ফোর্বসের ওয়েবসাইটে নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়।

 
তালিকাটি ফোর্বসের ২০তম সংস্করণ। বিশ্বে জনজীবন পরিবর্তনে প্রভাববিস্তারকারী হিসেবে রাজনীতি, বিনোদন, প্রধান নির্বাহী, নীতিনির্ধারক ও জনহিতৈষীদের মধ্য থেকে সেরা ১০০ জন তালিকায় স্থান পেয়েছেন।

 

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

 
প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট।

 

সেরা ১০০-এর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ৪৬তম অবস্থানে। তাঁর সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তাঁর চতুর্থ দফার মেয়াদ চলছে।

 
 তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকারপ্রধান।

 

শেখ হাসিনা ছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল ভারতের চার নারী আছেন। তাঁরা হলেন অর্থমন্ত্রী নির্মলা সিথারামান, এইচসিএল টেকনোলজিসের সিইও রোশনি মালহোত্রা, ভারতীয় স্টিল কর্তৃপক্ষের চেয়ারপারসন সোমা মণ্ডল ও বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার।

গণমাধ্যম ও বিনোদন ক্যাটাগরিতে ১০০তম স্থানে আছে বার্বি ডল।