NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আফ্রিকার সেরা কে?


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৭ এএম

আফ্রিকার সেরা কে?

আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মোহামেদ সালাহ, আশরাফ হাকিমি ও ভিক্টর ওসিমহেন। সালাহ এর আগে দু’বার এ পুরস্কার জিতেছেন। হাকিমি ও ওসিমহেন প্রথমবারের মত সেরা তিনে।

বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তোলায় বড় অবদান হাকিমির।

 
ওদিকে ওসিমহেন ৩৩ বছর পর নাপোলিকে লিগ শিরোপা জেতাতে রেখেছেন বড় ভূমিকা। ২৬ গোল করেছেন এই নাইজেরিয়ান। ইতালিয়ান ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি এর মধ্যে। 

 

সালাহ টানা দুবার বর্ষসেরা হওয়ার পর শেষ দুই বছর রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।

 
সে দু’বারই জিতেছেন সাদিও মানে। সৌদি লিগে পারি জমানো সেনেগালিজ তারকা এবার মনোনয়নই পাননি। আফ্রিকান ফুটবল কনফেডারেশন আগামী ১১ ডিসেম্বর মারাকেশে ঘোষণা করবে এবারের বিজয়ীর নাম।

 

এর আগে গত ১ নভেম্বর ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল।

 
সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে এই তিনজনে। ওসিমহে এবারের ব্যালন ডি’অরের তালিকায়ও অষ্টম স্থানে ছিলেন। ১১ তম স্থানে ছিলেন সালাহ। হাকিমি অবশ্য জায়গা পাননি। মরক্কো থেকেই ১৩ তম হয়েছিলেন গোলরক্ষক ইয়াসিন বোনো।