NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

যারা মানবাধিকার শেখায়, তাদের মাস্টার আমরা : রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

যারা মানবাধিকার শেখায়, তাদের মাস্টার আমরা : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হামাস-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রসঙ্গ তুলে বলেছেন, ‘যারা মানবাধিকার আমাদের শেখায়, যারা টিচ করতে চায়, তাদের মাস্টার আমরা। তাদের মাস্টার বাংলাদেশ। তাদের বাংলাদেশ শেখাবে যে তোমরা মানবাধিকার লঙ্ঘন করছ, পরতে পরতে তোমরা বিশ্বে সংঘাত সৃষ্টি করছ।’ 

আজ মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনাসভায় দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

 
এ সময় তিনি উল্লেখ করেন, ‘যারা মানবাধিকারের ফেরিওয়ালা, মানবাধিকার শেখায় সেই মার্কিন যুক্তরাষ্ট্র কাল কী করল? গাজায় প্রতিদিন ৫০০ বা এরও বেশি ছোট ছোট শিশু ও মানুষকে অকাতরে হত্যা করা হচ্ছে।’ 

 

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা, শিশু হত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের নিন্দাও জানান রাষ্ট্রপতি। বলেন, ‘মানবাধিকার শাশ্বত ও সর্বজনীন অধিকার, কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে, বিরাজমান বিশ্ব মানবাধিকার পরিস্থিতি বিবেকবান যেকোনো মানুষকেই ব্যথিত করবে। অনেক দেশ ও সংস্থা মানবাধিকারের নামে দ্বিচারিতায় লিপ্ত হচ্ছে।

 
’

 

রাষ্ট্রপ্রধান সব মানবাধিকার সংগঠনকে মানবাধিকার রক্ষায় সজাগ থাকার পরামর্শ দেন। দেশের যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে সেখানেই জাতীয় মানবাধিকার কমিশনের উপস্থিতি নিশ্চিত করারও জোর তাগিদ দেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আরো বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা প্রমুখ।