NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস পালন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:২৩ এএম

নিউইয়র্কে আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস পালন

নিউইয়র্কে জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র’র উদ্যোগে গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি স্মরণে র‌্যালি, মোমবাতি প্রজ্জ্বলন, “আন্তর্জাতিক জেনোসাইড দিবসের তাৎপর্য ও একাত্তরে বাংলাদেশের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি” শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে র‌্যালি, মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন শেষে মামুন’স টিউটোরিয়ালে “আন্তর্জাতিক জেনোসাইড দিবসের তাৎপর্য ও একাত্তরে বাংলাদেশের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও কী নোট স্পিকারের বক্তব্য উপস্থাপন করেন জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র এর সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রেস সেক্রেটারী নাসির উদ্দিন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক এম ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাগর লোহানী, ড. ওবায়েদ উল্লাহ মামুন, ক্লারা রোজারিও, অধ্যাপক হুসনে আরা, আওয়ামীলীগ নেতা প্রকৌ: মোহাম্মাদ আলী সিদ্দিকী, এ্যাড. শাহ মো: বখতিয়ার আলী, এমএ করিম জাহাঙ্গীর, আক্তার হোসেন, হেলাল মাহমুদ, জালাল উদ্দিন জলিল, আশরাফ, জাকির হোসেন বাচ্চু, রুমানা আখতার, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৯ মাসে ৩০ লাখ বাঙালিকে হত্যা, ৪ লাখের অধিক নারীর সভ্রমহানীর ঘটনা বিশ্বের অন্যতম বৃহৎ গণহত্যাযজ্ঞের একটি। অথচ আজ অবধি তা জাতিসংঘের স্বীকৃতি পায়নি। একাত্তরে পাক হায়নাদের সেই নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে ড. প্রদীপ রঞ্জন কর বাংলাদেশে পাক বাহিনীর সেই নির্মম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সাল থেকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে এই রেজুলেশনে বাংলাদেশ এখনও অন্তর্ভুক্ত হতে পারেনি। মেলেনি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশ ২৫ মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য দাবি জানিয়ে আসছে। জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র দীর্ঘ্যদিন ধরে এ দাবি আদায়ে নানা কর্মসুচি পালন করে আসছে।