NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য টিআইএন বাধ্যতামূলক


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৩ পিএম

>
নতুন বিদ্যুৎ সংযোগের জন্য টিআইএন বাধ্যতামূলক

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে থেকে বিদ্যুৎ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আইরিন পারভীন স্বাক্ষরিত চিঠিটি গত ২৬ জুন ইস্যু করা হয়। 

চিঠিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে। এরমধ্যে প্রতিষ্ঠানগুলো চিঠিটি পেয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ওই চিঠিতে উল্লেখ করা হয়, সব সিটি করপোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাভুক্ত সব আবাসিক বাণিজ্যিক এবং শিল্প পর্যায়ের নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে করদাতা শনাক্তকারী নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।