NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

নিউইয়র্কের ব্রঙ্কসে ভবন ধস, ৭টি অনিয়ম, গৃহহীন ১৩৮ জন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২৬ এএম

নিউইয়র্কের ব্রঙ্কসে ভবন ধস, ৭টি অনিয়ম, গৃহহীন ১৩৮ জন

নিউইয়র্কের ব্রঙ্কসে একটি ভবনের একাংশ ধসে পড়েছে। সোমবার বিকালে এই ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছে। সোমবার রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ধ্বংসস্তুপের নিচে কারও অস্তিত্ব খুঁজে পায়নি বলে জানিয়েছে। ধ্বংসস্তুপ কোথাও ১২ ফুট পর্যন্ত উঁচু হয়ে আছে যা সরিয়ে দেখা হয়েছে বলে জানায় এফডিএনওয়াই। মঙ্গলবার সকাল পর্যন্ত সেগুলো সরানোর কাজ চলছিলো। সেকারণে ঘটনাস্থলের আশেপাশের সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক হয়নি। বার্নসাইড ও ইউনিভার্সিটি এভিনিউর সড়কে কয়েকটি স্ট্রিটে এখনও কোনো যানবাহন চলছে না।

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে কল পেয়ে এই ঘটনাস্থলে যায়। মরিস হাইটসের ফেলান প্লেসের কাছে বিলিংসলি টেরাস নামের ভবনটিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তারা দুই জনকে সামান্য আহত অবস্থায় পায় বলে জানায় এনওয়াইএফডি।

দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে ভবনটিতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ারের কর্মীরা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিউইয়র্ক সিটি এমার্জেনসি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কমিশনার জাকারি ইসকল। তিনি বলেন, ভবনটির বাসিন্দাদের জন্য দ্রুত পিএস ৩৯৬ এর সেবাকেন্দ্র খোলা হয়। সেখানে ডেকে নেওয়া হয় চারটি বাস। যাতে এর ভেতরে ভবনটির বাসিন্দারা উষ্ণতার মধ্যে অবস্থান করতে পারেন। এছাড়া অ্যামেরিকান রেড ক্রসের কর্মীরা বাসিন্দাদের সব ধরনের সেবা দেন।

রেডক্রস জানায় ৩৭ টি পরিবারের ১৩৮ জন মানুষ এই ভবন ধসের ঘটনায় গৃহহীন হয়ে পড়েন।

ভবনটি এক-চতুর্থাংশ ভেঙ্গে পড়েছে বলে জানান ফায়ার কমিশনার লরা কাভানা।

ডিপার্টমেন্ট অব বিল্ডিং এর রেকর্ড বলছে, গত ছয়মাসে এই ভবনটির বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ তারা পেয়েছে যা ছিলো এর নির্মাণ প্রক্রিয়ার দুর্বলতা সম্পর্কিত। ডিওবি'র কমিশনার জেমস অডো সাংবাদিকদের জানান, সাতটি প্রকাশ্য অনিয়মের ঘটনা ঘটেছে এই ভবনটি নির্মাণে। যার দুটি ভবন ডিপার্টমেন্ট এবং ৫টি পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ডের বিধান।