NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

তিন জিম্মিকে ‘ভুলবশত’ হত্যা করল ইসরায়েলি বাহিনী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

তিন জিম্মিকে ‘ভুলবশত’ হত্যা করল ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তিন জিম্মিতে হত্যা করেছে। তারা জানায়, “গাজায় তাদের অভিযানের সময় ভুলবশত ওই তিন জিম্মিকে ‘হুমকি’হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাদের নাম ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালন শামরিজ (২৬)।” ৭ অক্টোবর ইসরায়েলের হামলায় বন্দি হওয়ার পর গাজায় ১০০ জনেরও বেশি জিম্মি বন্দি রয়েছে।

 

 

ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানায়,  ‘গাজার উত্তরে শেজাইয়াতে কর্মরত সৈন্যরা তিনজনকে গুলি করেছে।’ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) গতকাল শুক্রবারের ঘটনাটি তদন্তাধীন ছিল বলে জানিয়েছে এবং মর্মান্তিক এই ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছে। পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে  আইডিএফ আরো বলেছে, ‘আমাদের জাতীয় মিশন হল নিখোঁজদের সনাক্ত করা এবং সব জিম্মিকে বাড়িতে ফিরিয়ে দেওয়া।’

ঘোষণার পর শত শত ইসরায়েলি কেন্দ্রীয় তেল আবিবে জড়ো হয় এবং শহরের একটি আইডিএফ সামরিক ঘাঁটির দিকে মিছিল করে।

 
 বিক্ষোভকারীরা মোমবাতি জ্বালিয়ে এবং প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভ প্রদর্শন করে। তাতে লেখা ছিল, “তাদের বাড়িতে নিয়ে আসু” এবং “এখনই জিম্মি বিনিময়!” বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় তারা। নিহত তিনজনের মৃতদেহ ইসরায়েলি ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়েছে।

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের মৃত্যুকে ‘অসহনীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

 
তিনি বলেছেন, ‘আমাদের সব অপহৃতদের নিরাপদে বাড়ি ফেরানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।’ হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘এই হত্যাকাণ্ডগুলো একটি দুঃখজনক ভুল।’

 

৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে তখন এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে এবং ২৪০ জন জিম্মির মধ্যে কয়েকজনকে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতিতে মুক্তি দেয়। এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধে এ পর্যন্ত ১৮ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫০ হাজার আহত হয়েছে। 

সূত্র: বিবিসি