NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

কুয়েতে ৪০ দিনের শোক ঘোষণা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১৭ পিএম

কুয়েতে ৪০ দিনের শোক ঘোষণা

শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহর মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে দেশটি। পাশাপাশি দেশটরি সরকারি অফিসগুলো তিন দিনের জন্য বন্ধ থাকবে।

সরকারি কুয়েত নিউজ এজেন্সি (কুনা) অনুসারে, বুধবার থেকে দেশটির সরকারি অফিসগুলোতে কাজ পুনরায় শুরু হবে। পাশাপাশি শোকের সময়কালে দেশের অফিসগুলোতে পতাকা অর্ধনমিতভাবে ওড়ানো হবে।

 

 

এ ছাড়া কুয়েতের রাজকীয় আদালত শেখ নাওয়াফের শেষকৃত্যের বিস্তারিত ঘোষণা করেছেন। বিলাল বিন রাবাহ মসজিদে স্থানীয় সময় রবিবার সকাল ৯টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার পর শেষকৃত্যের কার্যক্রম পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

অন্যদিকে কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে বায়ান প্রাসাদে সোমবার সকালে এবং মঙ্গলবার সকালে ও বিকেলে সমবেদনা গ্রহণ করবেন।