NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে বঙ্গভবনে সিইসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৪ এএম

সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে বঙ্গভবনে সিইসি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে সিইসি বঙ্গভবনে প্রবেশ করেন। বৈঠকে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধসহ নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ইসি সূত্র জানিয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, সাক্ষাতের জন্য সিইসিকে বেলা ১১টায় সময় দিয়েছেন রাষ্ট্রপতি।

 
সে অনুযায়ী, ইসি সচিব মো. জাহাংগীর আলমকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে গেছেন সিইসি।

 

১১ ডিসেম্বর সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকের পর সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছিলেন, সেনা মোতায়েনের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবে কমিশন। রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।