NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

‘পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৮ এএম

‘পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান



উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের চট্টগ্রামের সকল আগ্রাবাদের মানুষের প্রাণের সংগঠন ‘পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর প্রথমবারের মতো 'পরানে আগ্রাবাদ নিউইয়র্ক' ও 'পরানে আগ্রাবাদ কানাডার' যৌথ উদ্যোগে আগামী ২২, ২৩ ও ২৪ জুলাই নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। প্রাণের মেলায় মনের টানে, বন্ধুত্বের বন্ধনের সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে বসবাসরত আগ্রাবাদিয়ান পরিবারগুলো যুক্ত হবেন নায়াগ্রা ফলসেরে এই আয়োজনে।

আগামী ২২ জুলাই নিউইয়র্কের ব্রুকলীনের  চার্চ মেকডোনাল্ডের ঘরোয়া রেষ্টুরেন্টের সামনে থেকে সকাল ৮:৩০ মিনিটে নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। যারা নিজস্ব পরিবহনে যাবেন তাদেরকে নায়াগ্রা ফলসের কালিকা হোটেলে (৭৯৫ রেইনবো ব্লুবার্ড, নায়াগ্রা ফলস, এন.ওয়াই-১৪৩০৩) মিলিত হবার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১৫১ গ্রীডার স্ট্রীট, বাফোলো,  এন.ওয়াই-১৪২১৫ এই ঠিকানায়।

আয়োজকরা জানান -নিউইর্য়ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কানাডায় বসবাসরত, চট্টগ্রামের আগ্রাবাদের সবাইকে একত্রে করার উদ্দ্যোগ এটি।  পরাণে আগ্রাবাদের এই আয়োজনে, ইউএসএর পক্ষে যারা নিরলসভবে কাজ করেছেন, তারা হলেন বাদশা ভাই, উত্তোজন ভাই, বাবু ভাই, জুয়েল ভাই, বকুল ভাই, ফিরোজ ভাই ও জগলুল ভাই।