NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল ছেলেসহ চিকিৎসকের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল ছেলেসহ চিকিৎসকের

সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকচাপায় ছেলেসহ নিহত হয়েছেন ডা. তৌহিদুর রশিদ চৌধুরী। এ ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।

নিহত চিকিৎসক তৌহিদুর রশিদ সিলেটের নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের রেজিস্ট্রার ছিলেন। তার ছেলের নাম তানহা চৌধুরী।

 
তারা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. তৌহিদুর ও তাঁর ছেলে তানহা সিএনজিচালিত অটোরিকশায় করে সুরমা নদীর শাহজালাল সেতু পার হয়ে বাসায় ফিরছিলেন। সেতুর দক্ষিণ পাড়ে হুমায়ুন রশিদ চত্বরের পাশেই একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত চিকিৎসক ও তার ছেলেকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

 
 

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘অটোরিকশায় থাকা ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তানহা চৌধুরী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশাচালকও আহত হয়েছেন।