রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি অপহরণের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন এসআই রেজাউল ও কনস্টেবল সাঈদ।
গতকাল রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ সোমবার নিশ্চিত করেন ডিবি প্রধান হারুন অর রশিদ।
তিনি বলেন, বিভিন্ন সময়ে ভুয়া পুলিশ, র্যাব, ডিবি সদস্য গ্রেপ্তার করেছি।
