NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না এবাদতের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না এবাদতের

পেসাররা চোটে পড়লে যা হয় আরকি, ফেরার অপেক্ষাটা বাড়তেই থাকে। এবাদত হোসেনের ব্যাপারটাও এখন তা-ই দাঁড়িয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হাঁটুর চোটে এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপ খেলতে পারেননি এই পেসার। ২৯ বছর বয়সী পেসার খেলতে পারবেন না ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

 

 

এবার জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের। তিনি মাঠে ফিরতে পারেন আগামী আগস্ট-সেপ্টেম্বরে। আজ সংবাদমাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এবাদতের ফেরা নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমার মনে হচ্ছে, এবাদতের পরের মৌসুম দিয়ে শুরু করার সম্ভাবনা আছে।

 
মানে আমাদের ঘরোয়া মৌসুম আগস্ট-সেপ্টেম্বরে। এর আগে সম্ভব না। এ রকম একটা তথ্য আমাদের কাছে আছে। চূড়ান্ত আপডেট মেডিক্যাল থেকে না এলে বলতে পারছি না।
 
’

 

সব কিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা আগামী জুনে। এবাদত ফিরতে আগস্ট-সেপ্টেম্বর হলে স্বাভাবিকভাবে বিশ্বকাপে তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। এদিকে আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে মিনহাজুলের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের মেয়াদ। আলোচনা আছে, এবার আর নির্বাচক প্যানেলে থাকা হচ্ছে না মিনহাজুলের।

প্রধান নির্বাচক অবশ্য বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, ‘১০ বছর ধরে আমরা কাজ করছি, এভাবেই যাচ্ছে।

 
কোনো সময় বোর্ড বলেনি যে, চুক্তি শেষ। আমরা কাজ করে যাচ্ছি। বোর্ড মিটিং ছাড়া তো এটার সিদ্ধান্ত নেওয়া যায় না। আমাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। এটা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে নির্বাচক প্যানেলে রাখবে কি রাখবে না। এমনও গেছে চুক্তি নেই, এক বছর কাজ করার পর চুক্তি স্বাক্ষর হয়েছে।’