NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শোবিজ দুনিয়ায় পা রাখলেন অমিতাভের নাতনি নভ্যা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০০ পিএম

>
শোবিজ দুনিয়ায় পা রাখলেন অমিতাভের নাতনি নভ্যা

বচ্চন পরিবারের মেয়ে, অভিনয়টা তার রক্তে। দাদু, দিদিমা থেকে শুরু করে মামা বাড়ির সকলেই বলিউডের এ-লিস্টার তারকা। যদিও অভিনেত্রী নয়, বাবার ব্যবসাতেই মন দিয়েছিলেন শ্বেতা বচ্চন নন্দা তনয়া। কিন্তু আচমকাই নভ্যার মনের রঙ পালটাচ্ছে!

ছবির জগতে এখনই পা না দিলেও স্ক্রিন ডেবিউটা সেরে ফেললেন তিনি। এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসাবে দেখা গেছে অমিতাভ বচ্চনের বড় নাতনিকে।

মেক-আপ ব্র্যান্ডের হয়ে প্রচার সারলেন নভ্যা। ফর্মাল পোশাকে বসে ল্যাপটপ খুলছেন নভ্যা, বসে রয়েছেন চেয়ারে। পরনে সাদা শার্ট, আর গোলাপি রঙা ব্লেজার আর প্যান্ট। বিজ্ঞাপনের টিজারে ‘নিজের মূল্য’ নিয়ে কথা বলতে শোনা যাবে এই স্টার কিডকে। এখনও সম্পূর্ণ বিজ্ঞাপনটি সামনে আসেনি। তবে ঝলকেই বাজিমাত করল নভ্যার সৌন্দর্য আর কনফিডেন্স।

এই টিজার শেয়ার করে নভ্যা লেখেন, ‘নিজের মূল্য আসলে কী? বিস্তারিত জানতে নজর রাখুন’।