NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অন্টারিও পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা ডলি বেগম


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৮ এএম

>
অন্টারিও পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা ডলি বেগম

কানাডার বৃহত্তম প্রভিন্স অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম।

স্থানীয় সময় গত বুধবার (১৩ জুলাই) এনডিপি দলের এবং অন্টারিওর সংসদে বিরোধীদলের উপনেতা হিসেবে ডলি বেগমকে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ডলি কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পেলেন।

গত জুনে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল নির্বাচনে স্কারবোরো সাউথওয়েষ্ট থেকে ডলি বেগম দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর দলের নেতা এন্ড্রিয়া হারওয়াথ পদত্যাগের ঘোষণা দিলে ডলি বেগমের নাম আলোচনায় আসে। মূলধারার পত্রিকা এবং টেলিভিশনগুলো ডলি বেগমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থাপন করে।

তবে সিপি ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডলি বেগম জানান, এই মুহূর্তে তিনি তার নির্বাচনী এলাকার নানা সমস্যা এবং স্কারবোরোর বাসিন্দাদের প্রয়োজনকেই অগ্রাধিকার দিচ্ছেন।

পরে এনডিপি তাকে দলের উপনেতা এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা হিসেবে নিয়োগ দেয়।

উপনেতা হিসেবে নিয়োগ পাবার পর এক প্রতিক্রিয়ায় ডলি বেগম বলেন, কুইন্সপার্কে (প্রভিন্সিয়াল পার্লামেন্টে) অন্টারিওর সকল স্তরের নাগরিকদের বক্তব্য কার্যকরভাবে তুলে ধরা এবং সেগুলো শুনতে সরকারকে বাধ্য করতে তিনি সক্রিয় থাকবেন।

অন্টারিওর পার্লামেন্টের বিরোধী দলীয় উপনেতা হিসেবে ডলি বেগমের দায়িত্বপ্রাপ্তিকে বাংলাদেশি কানাডিয়ানদের জন্য উল্লেখযোগ্য একটি অর্জন হিসেবে অভিহিত করেছেন কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’র প্রধান সম্পাদক শ্ওগাত আলী সাগর।

তিনি বলেন, প্রধান একটি রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান পদ এবং সংসদের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি বংশোদ্ভূত একজন এমপির দায়িত্ব পালন, কানাডায় বাংলাদেশি কমিউনিটির গুরুত্ব আরো বাড়িয়ে দেবে।