NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ১১:১১ পিএম

স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর

যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তার স্ত্রীকে সাথে নিয়ে পর্ন ভিডিও তৈরি এবং সেগুলো বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করায়  তাকে বরখাস্ত করা হয়েছে।

 

ডক্টর জো গো নামের ওই চ্যান্সেলরের বেশ কয়েকটি ভিডিও বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দৃষ্টিগোচর হয়। এরপর গত বুধবার একটি বৈঠক শেষে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চ্যান্সেলর জো এর কর্মকাণ্ড খুবই ‘ঘৃণিত’ এবং ‘তার কারনে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে।’

 
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
ডক্টর জো গো এবং তার স্ত্রী। ছবিঃ সংগৃহীত

সদ্যই বরখাস্ত হওয়া চ্যান্সেলর জো গো-র মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখানেই নিজের পর্ন ভিডিওর লিংক দিয়ে রেখেছেন তিনি।তবে বার্তাসংস্থা এপির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে জো গো দাবি করেছেন, তিনি তার ভিডিওতে কখনো বিশ্ববিদ্যায়ের নাম এবং নিজের পরিচয় উল্লেখ করেননি।

 
 

কিন্তু তা সত্ত্বেও তাকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির ক্ষতি সাধনের দায়ে বরখাস্ত করা হয়েছে। এরমাধ্যমে মূলত তার ও তার স্ত্রীর বাক স্বাধীনতাকে ক্ষুন্ন করা হয়েছে।

তিনি বলেছেন, ‘আমার স্ত্রী এবং আমি এমন দেশে বাস করি যেখানে আমাদের বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা সম্মতিপূর্ণ ও প্রাপ্তবয়স্ক যৌনতা নিয়ে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বাড়াবাড়ি করছে। তারা নিজেই বাক স্বাধীনতার ব্যাপারে দেওয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না।

“তিনি এপিকে জানান, রাতের বেলা ইমেইলের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে। এতে তিনি হতবাক হয়েছেন এবং কিছু বলার সুযোগ পাননি। এ কারণে তিনি আদালতের দারস্থ হওয়ার কথা ভাবছেন।”