NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ পণ্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ পণ্ড

ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থা সংস্কারের বিতর্কিত উদ্যোগ বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই আদেশের ফলে বড় ধরনের ধাক্কা খেলেন কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী। বিচারব্যবস্থা সংস্কারের মাধ্যমে আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগ নেওয়ায় গত বছর ইসরায়েলজুড়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলে। তা সত্ত্বেও পার্লামেন্টে বিচারব্যবস্থা সংস্কার সংক্রান্ত আইনটি পাস করায় নেতানিয়াহুর সরকার।

 

 

কয়েক মাসের গণপ্রতিবাদ ও বিতর্কের পর অবশেষে সেই আইনের বিরুদ্ধে সিদ্ধান্ত জানালেন সুপ্রিম কোর্ট। অসাংবিধানিক বিবেচনায় যেকোনো আইন পর্যালোচনা করার যে ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে, বিচারব্যবস্থার সংস্কার হলে তা সীমিত হয়ে যেত। একই সঙ্গে ইসরায়েলি আইনসভা নেসেট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলে আদালতের যেকোনো আদেশ পাল্টে দেওয়ার ক্ষমতা পেত। সমালোচকরা বরাবরই বলে আসছেন, এই সংস্কার ইসরায়েলের বিচারব্যবস্থাকে দুর্বল করে গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।