NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

তীব্র ঠাণ্ডায় চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেন যাওয়ার সময় ৫ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ এএম

তীব্র ঠাণ্ডায় চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেন যাওয়ার সময় ৫ জনের মৃত্যু

হিমাঙ্কের নিচে তাপমাত্রায় ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে ব্রিটেনে পৌঁছনোর চেষ্টা করার সময় স্থানীয় সময় রবিবার রাতে পাঁচ অভিবাসীর মৃত্যু হয়েছে। ২০২৪ সালে ইংলিশ চ্যানেলে অভিবাসীদের প্রথম মৃত্যুর খবর এটি। এ ঘটনায় ষষ্ঠ আরেকজনের অবস্থা গুরুতর। ফরাসি মেরিটাইম কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে এএফপি এক প্রতিবেদনে বলেছে।

 

মেরিটাইম কর্তৃপক্ষ বলেছে, চার অভিবাসী গত রাতে মারা গেছে এবং পরে সৈকতে পঞ্চম লাশটি পাওয়া যায়। এ ছাড়া ৩০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

এদিকে উইমেরেক্স বাঁধের পাশে এএফপির একজন সাংবাদিক অভিবাসীদের পরিত্যক্ত পোশাক ও জুতা দেখেছেন।

মেরিটাইম কর্তৃপক্ষ বলেছে, ওই গ্রুপের ছোট নৌকাটি স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে অসুবিধায় পড়লে তারা রিসোর্ট শহর উইমেরেক্সের দিকে একটি জাহাজে পৌঁছনোর চেষ্টা করে।

 

মেরিটাইম কর্তৃপক্ষের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমাদের বুলোন-সুর-মের হাসপাতালে চারজন মৃত অভিবাসী এবং একজন অভিবাসী গুরুতর অবস্থায় আছে।’

তিনি আরো জানান, একটি ফরাসি টো জাহাজের ক্রু অ্যাবেইল নরম্যান্ডি উদ্ধারে গিয়ে পানিতে ‘অচেতন এবং প্রাণহীন মানুষ’ দেখতে পান। পানির তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে তাঁর অনুমান। জীবিতদের ফ্রান্সের ক্যালাইস শহরে একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

 

এএফপি অনুসারে, গত ডিসেম্বরে চ্যানেল পার হওয়ার চেষ্টা করার সময় দুটি পৃথক ঘটনায় দুই অভিবাসী মারা যায়। ব্রিটিশ সরকারের মতে, ২০২৩ সালে প্রায় ৩০ হাজার অভিবাসী ইউরোপের মূল ভূখণ্ড থেকে ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে এসেছে। এদের অধিকাংশই আফগান, ইরানি, তুর্কি, ইরিত্রীয় এবং ইরাকি।