NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বিশ্বকাপের উত্তাপ টের পাচ্ছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

বিশ্বকাপের উত্তাপ টের পাচ্ছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার গুটেং প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত প্রিটোরিয়ায় ঘাঁটি গেড়েছে বাংলাদেশ দল। সেখান থেকে জোহানেসবার্গের দূরত্ব ৭০ কিলোমিটারের মতো। এখানে গতকাল রাতে ঘটা করে হয়ে গেল ‘ক্যাপ্টেনস মিট’ অনুষ্ঠান। যদিও আইসিসি সেই খবর প্রকাশ করেছে আজ।

অংশগ্রহণ করা ১৬ দলের অধিনায়ককে নিয়ে করা এই অনুষ্ঠান মুগ্ধ করেছে বাংলাদেশ দলপতিকে,  ‘এটা আমার দেখা অন্যতম সেরা অনুষ্ঠান, যেখানে সব দলের অধিনায়করা উপস্থিত আছেন।’ এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে গর্বিত মাহফুজুর রহমান রাব্বি, ‘আমি আমার দেশের অধিনায়ক হিসেবে যেমন গর্বিত, তেমন দায়িত্ববোধ অনুধাবন করতে পারছি।’

 

১৯ জানুয়ারি পর্দা উঠবে যুব বিশ্বকাপের। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে এর পরদিন, টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতের বিপক্ষে।

ম্যাচটি হবে ব্লুমফন্টেইনে। তার আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি আছে বাংলাদেশের, যার একটি হয়েও গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সে ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার খুব ভালো সুযোগ পাননি। আগামীকাল শেষ প্রস্তুতি ম্যাচটি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে।
এই ম্যাচের আগে আজ প্রায় চার ঘণ্টার অনুশীলনে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন আরিফুল ইসলাম, জিসান আলম, আশরাফউজ্জামান বরেণ্যরা। এই ম্যাচের পর বিশ্বকাপের মূল পর্ব শুরু। মাহফুজুর বলছিলেন, ‘আমি অনুভব করছি বিশ্বকাপ শুরু হয়ে গেছে।’

 

এর আগে বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালে সে দেশ থেকে প্রথমবার বৈশ্বিক কোনো শিরোপা উঁচিয়ে বীরের বেশে ফেরেন আকবর আলীরা।

এবার সেই শিরোপা পুনরুদ্ধারের সুযোগ মাহফুজুরদের। গত শনিবার আইসিসির সঙ্গে আলাপে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা বিশ্বকাপ জিততেই এখানে (দক্ষিণ আফ্রিকা) এসেছি।’ বিশ্বকাপ যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ জয় করেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে এটিই প্রথম মহাদেশীয় স্বীকৃতি যুবাদের। সেই এশিয়া কাপ জয় থেকেই অনুপ্রেরণা পাচ্ছেন মাহফুজুর, ‘বাংলাদেশ এর আগেও বিশ্বচ্যাম্কিয়ন হয়েছে এবং এশিয়া কাপ থেকে পাওয়া ছন্দ দক্ষিণ আফ্রিকায় ধরে রাখতে না পারার কোনো কারণ নেই।’