NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অল্প রানের ম্যাচে খুলনার জয়


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

অল্প রানের ম্যাচে খুলনার জয়

ছোট লক্ষ্য নিয়েও লড়াইটা ভালোই জমিয়ে তুলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১২২ রানের লক্ষ্য তাড়ায় নেমে এক পর্যায়ে ৩২ রানে খুলনা টাইগার্সের ৩ উইকেট তুলে নেয় তারা। তবে আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয় ও ফাহিম আশরাফের তিনটি কার্যকরী ইনিংসে শেষ পর্যন্ত ৪ উইকেট ও ১০ বল হাতে রেখে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে খুলনা। আর প্রথম ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে দারুণ জয়ের পর টুর্নামেন্টে প্রথম হার দেখল চট্টগ্রাম।

 

টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম যে অল আউট হওয়ার আগে স্কোরবোর্ডে ১২১ রান জমা করতে পেরেছে, তার বড় কৃতিত্ব শহিদুল ইসলামের। আটে নামা এই ব্যাটার ৪০ রানের ইনিংস খেলেছেন। ৩১ বলের ইনিংসটি শহিদুল সাজান ৪ চার ও এক ছক্কায়। চট্টগ্রামের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন নাহিদুল ইসলাম।

আঁটসাঁট বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। দাঁড়াতে পারেননি আগের ম্যাচের দুই নায়ক শাহাদাত হোসেন দীপু ও নাজিবউল্লাহ জাদরানও। শাহাদাত ৬ ও নাজিবউল্লাহ ২৪ রান করেন। ৬৪ রানে ৬ উইকেট হারানো চট্টগ্রামকে লড়ার পুঁজি এনে দেন শহিদুল।
যদিও আফিফের ২৬, মাহমুদুলের ৩৯ ও ফাহিমের অপরাজিত ১৫ রানের ইনিংসের কাছে হার মানতে হয়েছে তাঁকে।