NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

দোনেৎস্কে বাজারে ইউক্রেনের হামলায় নিহত ১৮ : মস্কো


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

দোনেৎস্কে বাজারে ইউক্রেনের হামলায় নিহত ১৮ : মস্কো

পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বাজারে কিয়েভের হামলায় ১৮ জন নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যার কারণে সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে হওয়া সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে এটি একটি। মস্কো নিযুক্ত আঞ্চলিক প্রধানের বরাত দিয়ে রবিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেছেন, ‘একটি বাজারে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত ১৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।

রবিবার সবচেয়ে ব্যস্ত সময়ে বাজারটিতে হামলা চালানো হয়।’

 

পুশিলিন জানিয়েছেন, হতাহতদের বিষয়ে এখনো তথ্য খোঁজা হচ্ছে।

এদিকে একটি প্রাথমিক পরিসংখ্যানে দোনেৎস্কের মেয়র আলেক্সি কুলেমজিন এর আগে শহরের উত্তর-পূর্ব দিকে গোলাবর্ষণে আটজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।

এএফপির তথ্য অনুসারে, মস্কো ২০২২ সালে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছে।

যদিও এই অঞ্চলের ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এটি সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই আক্রমণ বাড়িয়েছে। রুশ নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ এর আগে দোনেৎস্কে হামলায় ১ জানুয়ারি রাতে চারজন নিহত এবং সাংবাদিকসহ ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।
এর এক সপ্তাহ পর মস্কো অর্থোডক্স ক্রিসমাস উদযাপনের আগের দিন ইউক্রেনের গোলাবর্ষণে দুজন নিহত হওয়ার খবর জানায় তারা।