NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় যুবাদের


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৪, ১০:০১ এএম

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় যুবাদের

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় হার। সেই ধাক্কা সামলে উঠতে কাল আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের যুবাদের। ব্লমফন্টেইনে কাঙ্ক্ষিত সেই জয় বাংলাদেশ পেয়েছে ৬ উইকেট ও ১৯ বল হাতে রেখে।

আয়ারল্যান্ড যুবাদের ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় দুই ওপেনারই জয়ের ভিত গড়ে দেন।

আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিকের জুটি থেকে আসে ৯০ রান। ম্যাথু ওয়েলডনের বলে আদিন ৩৬ রানে আউট হলে জুটি ভাঙে। সঙ্গী হারিয়ে দ্রুতই ফিরে যান আরেক ওপেনার আশিকুর। স্কট ম্যাকবেথের বলে এলবিডাব্লিউ হয়ে আশিকুরের ইনিংসটি শেষ হয় ৪৪ রানে।

 

এরপর তিনে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আরিফুল ইসলামের ২১ রানের জুটি। আরিফুল ১৩ রান করে আউট হন। ২ রানের ব্যবধানে তাঁকে অনুসরণ করেন ২১ রান করা রিজওয়ান। এখান থেকে দলকে আর পথ হারাতে দেননি আহরার আমিন ও শিহাব জেমস।

দুজনের অবিচ্ছিন্ন ১০৯ রানের জুটি বাংলাদেশকে আত্মবিশ্বাসী এক জয় এনে দিয়েছে। শিহাব ৫৫ ও আহরার ৪৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে ৯৫ রানে ৪ উইকেট হারানোর পরও আয়ারল্যান্ড যুবারা যে বাংলাদেশকে কঠিন লক্ষ্য ছুড়ে দেয়, তার বড় কৃতিত্ব কিয়ান হিলটনের। মারুফ মৃধার বলে আউট হওয়ার আগে ১১ চার ও ১ ছক্কায় ৯০ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মারুফ ও শেখ পারভেজ জীবন।