NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৭:২৭ এএম

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল ভারত। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারনে হঠাৎ নিজেকে সরিয়ে নিয়েছেন এই তারকা। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি।

তাঁর আবদেন সাড়া দিয়ে ছুটি মঞ্জুর করেছে বোর্ড। 

 

আফগানিস্তানের বিপক্ষে সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিও খেলেননি কোহলি। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরেও সাদা বলের ক্রিকেটে দলের বাইরে ছিলেন তিনি। তবে সিরিজের পরের দুই ম্যাচ খেলেছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে কোহলির জায়গায় এখনো কাউকে নেয়নি বিসিসিআই। 

 

প্রথম দুই টেস্টে কোহলির না খেলা নিয়ে বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বিরাট অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছে। সেখানে সে বলেছে, দেশের প্রতিনিধিত্ব করাটাকেই সে সবার ওপরে স্থান দেয়। কিন্তু এখন ব্যক্তিগত একটি বিষয়ে তার উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকায় এই সিদ্ধান্ত।

’ 

 

কোহলির দুই ম্যাচে না থাকার কারণ ব্যাখ্যা করে বিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে কোহলির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার। আপাতত তাঁকে বিরক্ত না করতেও বলা হয়েছে। হায়দরাবাদে আগামী ২৫ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হবে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। আর ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হবে এ দুই দলের দ্বিতীয় টেস্ট। 

ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ খেলতে ইতিমধ্যে হায়দরাবাদে পা রেখেছে বেন স্টোকসের ইংল্যান্ড।

২০১২ সাল থেকে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারেনি ভারত। সর্বশেষ ভারতকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছিল ইংল্যান্ডই। অ্যালিস্টার কুকের দল সেবার জিতেছিল ২-১ ব্যবধানে।