NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

রোমাঞ্চকর জয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৪:০৪ পিএম

রোমাঞ্চকর জয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম মনে রাখার মতো একটা ম্যাচেরই সাক্ষী হলো। যেখানে মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে এক রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এটি টানা তৃতীয় জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

বাংলাদেশের মেয়েদের দেওয়া ১১৫ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দরকার ছিল ৯ রান।

নো বলের সঙ্গে জান্নাতুল মাওয়ার প্রথম বল থেকে দুই রান নেন ভিশ্মি গুনারাথনা। পরের বল থেকেও দুই রান। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলে গুনারাথনাকে ডিপ এক্সট্রা কাভারে আশরাফি ইয়াসমিন আর্থির ক্যাচ বানিয়ে ফেরান জান্নাতুল।
চতুর্থ, পঞ্চম থেকে আসে একরান করে।

 

তবে শেষ বলে দুইরানের হিসেব মেলাতে পারেননি শশীনি গিমহানি বিজয়ারত্ন। উল্টো রান আউট হয়ে হতাশার পরিমাণ বাড়িয়েছেন। অথচ ছোট লক্ষ্য তাড়ায় যেমন শুরু দরকার ছিল, দুই ওপেনারের ব্যাটে তেমনই পায় শ্রীলঙ্কা।

১০.৩ ওভারের জুটিতে নেথমি পূর্ণা সেনারত্না ও দেওমি বিহঙ্গ বিজেরত্নে যোগ করেন ৫৬ রান। দেওমিকে ৩০ রানে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। কিছুক্ষণ পর তাঁকে অনুসরণ করেন ২৭ রান করা নেথমিও।

 

তবু মানুদি দুলানসা নানায়াক্কারা ও গুনারাথনার জুটিতে ম্যাচে ছিল শ্রীলঙ্কা। যদিও শেষ ওভার পর্যন্ত থেকেও শ্রীলঙ্কাকে জয় এনে দিতে পারেননি।

শ্রীলঙ্কার সম্পূর্ণ উল্টো অবস্থা ছিল বাংলাদেশের। স্বাগতিকরা প্রথম ৪ উইকেট হারায় ২৮ রানে। এখান থেকে দলকে লড়াইয়ের মতো পুঁজি এনে দেন রাবেয়া খান ও আফিয়া আসিমা ইরা। রাবেয়া ৪০ বলে ৬ চারে ৫০ রান করে অপরাজিত থাকেন। আফিয়া অবশ্য ৪৬ বলে ৪১ রান করে আউট হয়ে যান।

 

এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের শেষ ম্যাচ আগামী বুধবার পাকিস্তান মেয়েদের বিপক্ষে। এর আগে আগামী পরশু শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তানের মেয়েরা। টুর্নামেন্টের ফাইনাল আগামী শুক্রবার।