NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অয়ন-আনিসার ‘পরাণ’-এর গান ছড়িয়ে যাচ্ছে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০০ পিএম

>
অয়ন-আনিসার ‘পরাণ’-এর গান ছড়িয়ে যাচ্ছে

তরুণ সংগীতশিল্পী অয়ন চাকলাদার দীর্ঘদিন ধরে গান করছেন। তার সুর-সংগীতে কয়েকটি জনপ্রিয় গান রয়েছে। আবার নিজের কণ্ঠেও উপহার দিয়েছেন শ্রুতিমধুর গান। অন্যদিকে তরুণ গায়িকা আতিয়া আনিসা নিজের সুরেলা কণ্ঠে মুগ্ধতা ছড়িয়েছেন। অডিও গানের পাশাপাশি সিনেমায়ও গেয়েছেন কয়েকটি গান।

সম্প্রতি অয়ন ও আনিসা জুটি বেঁধে সিনেমায় প্লেব্যাক করেছেন। গানের শিরোনাম ‘চলো নিরালায়’। এটি অয়নের প্রথম প্লেব্যাক হলেও আনিসার সপ্তম। গানটি রয়েছে গেল কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমায়। প্রকাশের পর থেকে গানটি শ্রোতা-দর্শকের ভূয়সী প্রশংসা পাচ্ছে। সেই সুবাদে তরতর করে বেড়ে চলেছে গানের ভিউ।

প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত এই গানের ভিউ ছাড়িয়েছে ৯ লাখ। ২১ হাজারের বেশি লাইক এবং হাজারো মন্তব্যে শ্রোতারা জানিয়েছে ভালোবাসা। বোঝাই যাচ্ছে, অয়ন-আনিসার রোম্যান্টিক গানটি সবার মনে ছড়িয়ে দিচ্ছে প্রেমানুভূতি।

‘চলো নিরালায়’ গানের কথা লিখেছেন জনি হক। সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ। গানের দৃশ্যে রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও অভিনেতা শরিফুল রাজ।

দর্শকের অসামান্য সাড়া পেয়ে মুগ্ধ অয়ন চাকলাদার। তিনি বলেন, ‘এটা আমার প্রথম প্লেব্যাক। প্রথম কাজেই এত সাড়া পাব, ভাবিনি। দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে ধন্যবাদ এই সিনেমার নির্মাতা ও সংগীত পরিচালককে। তারা আমাকে গানটি গাওয়ার সুযোগ দিয়েছেন।’

অন্যদিকে আতিয়া আনিসা বলেন, ‘অসম্ভব মিষ্টি একটি গান। আমার নিজেরও অনেক পছন্দের। শ্রোতারা ভালোবেসে গানটি গ্রহণ করছেন, এটা নিঃসন্দেহে ভালোলাগার মতো ব্যাপার।’