NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

জর্দানে মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা, তিন সেনা নিহত


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৪১ পিএম

জর্দানে মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা, তিন সেনা নিহত

রবিবার জর্দানে একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় তিনজন সেনা নিহত হয়েছে। ইসরায়েল-হামাস সংঘাত চলাকালে এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর সদস্য নিহত হলো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন সেনা নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘২৮ জানুয়ারি সিরিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব জর্দানের একটি মার্কিন ঘাঁটিতে একমুখী হামলায় (ড্রোন) তিনজন মার্কিন সেনা সদস্য নিহত ও ২৫ জন আহত হয়েছে।

 

মার্কিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘নিঃসন্দেহ থাকুন, আমরা এ ঘটনার পেছনে জড়িতদের আমাদের পছন্দমতো সময় ও পদ্ধতিতে শাস্তি দেব।’ তিনি আরো বলেন, ‘যদিও এখনো তথ্য সংগ্রহ চলছে, তবু আমরা জানি ইরানপন্থী জঙ্গিগোষ্ঠী এ জন্য দায়ী।’ বাইডেন এ জন্য কোনো প্রমাণ উল্লেখ করেননি।

গাজায় ইসরায়েলের দীর্ঘ প্রতিশোধমূলক হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চলছে।

 

ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য হামাসের সমর্থক হিসেবে পরিচিত ইরান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সমালোচনা করে আসছে। ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা চালিয়ে আসছে।

অন্যদিকে সাম্প্রতিককালে ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীরাও গাজায় হামলার জন্য লোহিত সাগরে ইসরায়েল ও তার সমর্থকদের জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে।