NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের সামনে ‘বিস্ফোরক ডিভাইস’


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ এএম

স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের সামনে ‘বিস্ফোরক ডিভাইস’

সুইডেনের রাজধানী স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের বাইরে একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার ( ৩১ জানুয়ারি) এই ঘটনা ঘটে। বস্তুটি বিস্ফোরক কোনো ডিভাইস বলে মনে করছে পুলিশ। দেশটির জাতীয় বোমা স্কোয়াড এটি  ধ্বংস করেছে বলে সুইডিশ পুলিশ জানিয়েছে।

দূতাবাসের কর্মীরা বস্তুটির বিষয়ে পুলিশকে অবহিত করলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন বলে পুলিশ জানিয়েছে।

 

সুইডেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এমন বস্তু পাওয়ার ঘটনাকে দূতাবাস এবং এর কর্মীদের ওপর ‘হামলার চেষ্টা’ বলেই অভিহিত করেছেন। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ডিভাইসটি পরে সর্তকতার সঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কীভাবে এটি দূতাবাসের মাঠে প্রবেশ করেছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।

 

স্থানীয় কয়েকটি খবরে বলা হয়েছে, লোকজনকে নিরাপদে রাখতে দূতাবাসের চারপাশে ১০০ মিটার এলাকা ঘিরে ফেলা হয়। অনলাইনে এক পোস্টে সুইডেনের উপ-প্রধানমন্ত্রী বলেছেন, ‘এমন ঘটনায় তিনি শিউরে উঠেছেন। ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে।

এই সহিংস চরমপন্থার অবসান হতে হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে একটি দৈনিক পত্রিকা বলেছে, বিপজ্জনক বস্তুটি এক হাতগ্রেনেড বলে ধারণা করা হচ্ছে।