NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইরাক-সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:১৫ এএম

ইরাক-সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরাক ও সিরিয়ায় ইরানি কর্মী, স্থাপনাসহ একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলার পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছিলেন, তিনি এই সপ্তাহে সিরিয়ার সীমান্তের কাছে জর্দানের উত্তর-পূর্বাঞ্চলে একটি ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই হামলায় তিন মার্কিন সেনা সদস্য নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়।

যুক্তরাষ্ট্র ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছে মদদপুষ্ট যোদ্ধাদের।

 

বাইডেনের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার বলেছিলেন, মার্কিন প্রতিক্রিয়া ‘বহু-স্তরের হতে পারে, পর্যায়ক্রমে আসতে পারে এবং সময়ের সঙ্গে টিকে থাকতে পারে।’

সিবিএস তাদের প্রতিবেদনে হামলার জন্য সময়রেখার পরিপ্রেক্ষিতে মার্কিন অনুমোদনের অর্থ কী সে সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি।

অক্টোবরে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ড্রোন হামলাটি মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রাণঘাতী হামলা ছিল এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে চলতে থাকা উত্তেজনার বৃদ্ধিকে চিহ্নিত করেছে।

 

বৃহত্তর যুদ্ধের সূত্রপাত না করে কিভাবে ইরান সমর্থিত মিলিশিয়াদের শাস্তি দেওয়া যায় তা মার্কিন কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ।