NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

হজ শেষে দেশে ফিরেছেন ৯৯৬৪ জন হাজি


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৩ এএম

হজ শেষে দেশে ফিরেছেন ৯৯৬৪ জন হাজি

ঢাকা: সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি। রোববার (১৭ জুলাই) রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস এ তথ্য জানিয়েছে। এ দিকে হজ করতে গিয়ে এ বছর ২২ জন হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও সাতজন নারী।

হাজিরা গত ১৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে দেশে ফিরতে শুরু করেন। শুরু থেকে এ পর্যন্ত ২৭টি ফিরতি ফ্লাইট এসেছে দেশে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩টি।

৮ জুলাই (শুক্রবার) পবিত্র হজ পালিত হয়েছে। এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ মুসুল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসুল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর করোনাভাইরাসের কারণে হজযাত্রীর সংখ্যা কমাতে বাধ্য হন সৌদি হজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।