NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ঢাকাকে হারাল সিলেট


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ এএম

ঢাকাকে হারাল সিলেট

পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। অষ্টম ম্যাচে এটি দ্বিতীয় জয় গতবারের ফাইনালিস্টদের। সিলেটের কাছে ৫ উইকেটে হেরে তলানিতেই পড়ে রইল দুর্দান্ত ঢাকা। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চমক দেখিয়ে বিপিএলের দশম মৌসুম শুরু করা ঢাকা এরপর আর কোনো ম্যাচই জিততে পারেনি।

গতকাল সিলেটের কাছে হেরে টানা ষষ্ঠ হারের স্বাদ পেল দলটি।

 

নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন চোটে পড়ায় এ ম্যাচে ঢাকার নেতৃত্ব দেন তাসকিন আহমেদ। টস হেরে ব্যাট করতে নেমে দলটি ভালো শুরুর পরেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দলীয় সংগ্রহ বড় করতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১২৪ রান।

ইনিংস সর্বোচ্চ (৩২ বলে ৪১) রান করেন সাইফ হাসান।

 

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেটের। তবে নাজমুল হোসেন (২৫ বলে ৩৩) গতকাল রান পেয়েছেন। তবু শরিফুল ইসলামের (২৭ রানে ৩ উইকেট) বোলিং তোপে ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।

ষষ্ঠ উইকেটে সেই চাপ সরিয়ে ৫৫ রানের অবিচ্ছেদ্য জুটিতে দলকে জেতান রায়ান বার্ল (৩১ বলে ২৯) ও বেনি হাওয়েল (২৬ বলে ৩০)।