NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ক্যান্সার শনাক্তের পর প্রথমবার জনসমক্ষে ব্রিটিশ রাজা চার্লস


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৪৮ পিএম

ক্যান্সার শনাক্তের পর প্রথমবার জনসমক্ষে ব্রিটিশ রাজা চার্লস

ক্যান্সার শনাক্তের পর ব্রিটিশ রাজা চার্লসকে দেখতে ডিউক অব সাসেক্স যুক্তরাজ্যে আসার পর প্রথমবারের মতো রাজাকে জনসমক্ষে দেখা গেছে। লন্ডনের ক্লারেন্স হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়িতে রাজা ও রানিকে দেখা যায়। তাঁরা এখন নরফোকের সান্ড্রিংঅ্যামে। প্রিন্স হ্যারি যুক্তরাষ্ট্র থেকে রাতের ফ্লাইটে লন্ডনে পৌঁছেছেন।

 

বাকিংহাম প্রাসাদ থেকে সোমবার জানানো হয়, ৭৫ বছর বয়সী রাজার একধরনের ক্যান্সার শনাক্ত হয়েছে এবং তিনি চিকিৎসা চলাকালীন জনসমক্ষে দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

রাজার ক্যান্সার শনাক্তের বিষয়ে প্রাসাদ থেকে অল্প তথ্য প্রকাশ করা হয়েছে। শুধু নিশ্চিত করা হয়েছে। প্রস্টেটের সাম্প্রতিক চিকিৎসা করানোর সময় এ রোগ শনাক্ত হয়েছে।

ক্যান্সার ঘোষণার আগেই তাঁর দুই ছেলেকে এটি শনাক্তের বিষয়ে জানানো হয়।

 

মঙ্গলবার লন্ডনের ক্লারেন্স হাউস ছেড়ে যাওয়ার সময় রাজা ও রানি হেসে হাত নাড়িয়েছিলেন। সান্ড্রিংঅ্যামের উদ্দেশ্যে রাজার ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে চার্লস ও প্রিন্স হ্যারি ৪৫ মিনিটের মতো সাক্ষাৎ করেছেন তাঁর সঙ্গে।

ডাচেস অব সাসেক্স যুক্তরাষ্ট্রে তাঁদের দুই ছোট সন্তানের সঙ্গে থাকবেন বলে আশা করা যাচ্ছে।

প্রিন্স হ্যারির যুক্তরাজ্য সফরের সময় তাঁর ভাই প্রিন্স অব ওয়েলসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই বলেই মনে হচ্ছে।

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এর আগে বিবিসি রেডিও ফাইভের লাইভে বলেছিলেন, রাজার ক্যান্সার অ্যাডভান্স স্টেজে বা অগ্রগামী ধাপেই ধরা পড়েছে এবং তিনি এখনো রাজার সঙ্গে নিয়মিত যোগাযোগে আছেন।

তিনি জানান, রাজার চিকিৎসার সময়ও তাঁদের সাপ্তাহিক সাক্ষাতের কাজ চলতে থাকবে।

প্রিন্স হ্যারি যে গতিতে ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনে তাঁর বাবার সঙ্গে দেখা করার জন্য তাড়াহুড়া করেছেন, তা উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে।

এই পরিবারের অন্তরঙ্গ হওয়ার লক্ষণ আগেই দেখা গেছে, যখন ৩৯ বছর বয়সী ডিউক গত শরতে রাজার জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন।

কিন্তু প্রিন্স হ্যারি বা মেগানের বড়দিন বা পারিবারিক কোনো গেট টুগেদারে যাওয়ার লক্ষণ দেখা যায়নি। এখন পর্যন্ত তাঁরা রাজপরিবারের বাকি সদস্যদের থেকে আলাদা থাকছেন।

 

প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ যেমনটা তথ্য দিচ্ছে, রাজপরিবারে রাজার সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্কের মধ্যে এতটা উত্তেজনা ছিল না, যতটা তাঁর ভাই প্রিন্স অব ওয়েলসের সঙ্গে ছিল এবং ট্যাবলয়েড পত্রিকার বাড়াবাড়িই এটাকে উসকে দিয়েছিল।

প্রিন্স হ্যারির সাম্প্রতিক যুক্তরাজ্য সফরগুলো রাজকীয় নয়, বরং আইন-আদালত সংক্রান্তই বেশি ছিল।

ক্যালিফোর্নিয়ার মন্টাসিটোতে বসবাসকারী প্রিন্স হ্যারি ও মেগানের আরো প্রকল্প এবং ভ্রমণের পরিকল্পনা রয়েছে বলে মনে হচ্ছে। একটি ছবির প্রিমিয়ারে তাঁরা জ্যামাইকায় গিয়ে বলেছিলেন, তাঁরা এই মাসের শেষে ইনভিক্টাস খেলা সংক্রান্ত ইভেন্টে যোগ দিতে কানাডা যাবেন। সফরটি হবে বলেই আশা করা হচ্ছে।

এদিকে প্রিন্স হ্যারির ভাই প্রিন্স উইলিয়াম এখনো রাজার ক্যান্সারের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। রাজার অনুপস্থিতিতে বাবার কিছু অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যদিও রাজপ্রাসাদ থেকে রাজার আনুষ্ঠানিক সাংবিধানিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়।

গত মাসে প্রিন্সেস অব ওয়েলসের পেটে অস্ত্রোপচারের পর এই সপ্তাহে পাবলিক ডিউটিতে ফিরে আসার কথা ছিল প্রিন্সের। এ ছাড়া মঙ্গলবার সকালে রাজার ভাতিজি প্রিন্সেস বিয়েট্রিসকে ক্লারেন্স হাউসে দেখা গেছে।

এর আগে রাজপ্রাসাদ থেকে জানানো হয়, ৭৫ বছর বয়সী রাজা ‘এই চিকিৎসার বিষয়ে সম্পূর্ণ ইতিবাচক এবং যত দ্রুত সম্ভব আবার সম্পূর্ণ দায়িত্ব পালনে ফেরার বিষয়ে আশাবাদী।’

রাষ্ট্রের প্রধান সরকারি দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়লে, সেই পরিস্থিতির জন্য একটি সাংবিধানিক ব্যবস্থা রয়েছে। সেই পরিস্থিতিতে রাজার পক্ষে কাজ করার জন্য ‘রাষ্ট্রের পরামর্শদাতাদের’ নিয়োগ করা যেতে পারে। বর্তমানে তাঁদের মধ্যে আছেন রানি ক্যামিলা, প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস রয়েল ও প্রিন্স এডওয়ার্ড। প্রিন্স হ্যারি ও ডিউক অব ইয়র্ককে আর ডাকা হয় না। কারণ তাঁরা আর রাজপরিবারের সদস্য নন।

প্রাসাদ থেকে জানানো হয়েছিল, রাজা তাঁর ক্যান্সার চিকিৎসার বিষয়টি জনগণকে জানাতে চেয়েছেন। তিনি যখন প্রিন্স অব ওয়েলস ছিলেন, তখন ক্যান্সার সম্পর্কিত অনেক দাতব্য প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছিলেন।

‘এই কারণে, হিজ ম্যাজেস্টি ক্যান্সার রোগী, তাদের স্বজন ও যারা তাদের সহায়তা করে সেসব চমৎকার চিকিৎসকদের সমর্থনে প্রকাশ্যে প্রায়ই কথা বলেছেন।’

তিনি তাঁর প্রস্টেট চিকিৎসার সময় জনসমক্ষে গিয়েছিলেন, যাতে লোকজন আরো বেশি করে প্রস্টেট চেকআপ করায়।

এদিকে প্রস্টেট সম্পর্কিত ইস্যুতে সমস্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএস তাদের ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করেছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পেরে রাজা আনন্দিত বলেও জানানো হয়েছে।

‘কিভাবে শ্রেণি-বিভেদ ছাড়াই ক্যান্সার হচ্ছে’—এ বিষয়ে আলোকপাত করায় রাজাকে ধন্যবাদ জানিয়েছে রয়াল সোসাইটি অব মেডিসিন। জনসাধারণকে ক্যান্সার আছে কি না তা জানতে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে আহ্বান জানিয়েছেন রাজা।

যুক্তরাজ্যে প্রতি দুইজনের মধ্যে একজনের জীবনে অন্তত একবার ক্যান্সার শনাক্ত হয়ে থাকে। এনএইচএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ২০০ ধরনের ক্যান্সার আছে। এর মধ্যে স্তন ক্যান্সার, ফুসফুস, প্রস্টেট ও অন্ত্রথলির ক্যান্সার সবচেয়ে বেশি। ধরন অনুযায়ী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেশি থাকে। যুক্তরাজ্যে প্রতিবছর নতুন ক্যান্সার রোগীদের ৩৬ শতাংশের বেশি মানুষের বয়স ৭৫ বছর কিংবা তার বেশি।

২০২২ সালের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা চার্লস সিংহাসনের অধিকারী হন। পরের বছর মে মাসে রাজা হিসেবে অভিষেক ঘটে তাঁর।