NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইউরোপে বাড়াতে হবে অস্ত্র উৎপাদন : ন্যাটো মহাসচিব


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৪৭ পিএম

ইউরোপে বাড়াতে হবে অস্ত্র উৎপাদন : ন্যাটো মহাসচিব

ইউক্রেনকে সহায়তা করতে এবং মস্কোর সঙ্গে ‘সম্ভাব্য দশকব্যাপী লড়াই’ ঠেকাতে ইউরোপকে অস্ত্র উৎপাদন বাড়াতে বললেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। জার্মান গণমাধ্যমে তিনি একথা বলেন। তিনি বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে এবং  নিজেদের অস্ত্রের ঘাটতি মেটাতে আমাদের প্রতিরক্ষা শিল্পের ভিতকে  পুনর্গঠন ও সম্প্রসারিত করতে হবে।  

ন্যাটো মহাসচিব বলেন, শান্তিকালীন সময়ে ধীরে-সুস্থে অস্ত্র উৎপাদনের বদলে যুদ্ধকালীন সময়ের মতো উচ্চগতিতে অস্ত্র উৎপাদন করতে হবে।

রাশিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যেতে  অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সহায়তার জন্য পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের আকুতির মধ্যেই ন্যাটো মহাসচিব ইউরোপের প্রতি অস্ত্র উৎপাদন বাড়ানোর আহবান জানালেন।

 

রুশ ড্রোন হামলায় নিহত ৭ : ইউক্রেনের খারকিভ শহরে গত শুক্রবার দিবাগত রাতে রাশিয়ার ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে বলে ইউক্রেনীয় একজন কর্মকর্তা অভিযোগ করেছেন। গতকাল শনিবার খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুভব জানান, রুশ বাহিনী শুক্রবার রাতে খারকিভ শহরে শাহেদ ড্রোন দিয়ে অন্তত ১৫টি বাড়িতে হামলা চালিয়েছে। হামলায় সাতজন নিহত হয়েছে।

 

তাদের মধ্যে তিনজন শিশুর একজনের বয়স সাত বছর, একজনের চার এবং অন্যজন ছয় মাস বয়সী।