NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফের হাসপাতালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

ফের হাসপাতালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ৭০ বছর বয়সী লয়েড অস্টিন ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকসের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, গত বছর থেকে অস্টিন প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। মূত্রাশয়ের সমস্যার জন্য তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন।

ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর প্রকাশে বিলম্বের জন্য চরম সমালোচিত হয়ে চলতি মাসের শুরুর দিকে ক্ষমাও চেয়েছিলেন অস্টিন। গত ১ ফেব্রুয়ারি তিনি সাংবাদিকদের বলেছিলেন, ক্যান্সার আক্রান্ত হয়ে ডায়াগনসিস করানোর তথ্য প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো উচিত ছিল।

 

চলতি বছরের ১ জানুয়ারি  হাসপাতালে ভর্তির পর দুই সপ্তাহ চিকিৎসা নিয়েছেন অস্টিন। এ ছাড়া আরো দুই সপ্তাহ বাড়ি থেকে কাজ করেছেন তিনি।

অসুস্থতার খবর জানাতে বিলম্বের কারণে তাঁকে পদচ্যুত করারও দাবি উঠেছিল। তবে বাইডেন তাঁকে পদ থেকে সরিয়ে দিতে রাজি হননি।