NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জয়ের আনন্দ রুপ নেয় বিষাদে


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০২ পিএম

জয়ের আনন্দ রুপ নেয় বিষাদে

আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলা আমেরিকান (ন্যাশনাল) ফুটবল লিগের ফাইনাল, যেটি কিনা ‘সুপার বোল’ হিসেবে খ্যাত, এবারের ক্যানসাস সিটি চিফস ও সান ফ্রান্সিসকো ফোরটিনাইনারসের সেই ফাইনাল দেখেছে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমান দর্শক। বলা হচ্ছে, ১৯৬৯ সালে চাঁদে অবতরনের দৃশ্যের পর এটিই সবচেয়ে বেশি আমেরিকান টিভিতে দেখে। ২৫-২২ ব্যবধানে ক্যানসাস সিটি সেই ফাইনাল জিতে যাওয়ার পর স্বাভাবিকভাবেই সেই শহরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। 

কিন্তু গতকাল সেই বিজয় শোভাযাত্রার মাঝেই ঘটেছে গুলির ঘটনা, যাতে ১ জন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন।

আনন্দে মেতে থাকা হাজারো সমবেত লোকের মাঝে হঠাতই গুলির ঘটনায় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যানসাস সিটি মেয়রও সেখানে ছিলেন। আত্মরক্ষার্থে আর সবার মত তাঁকে দৌড়াতে হয়েছে নিরাপদ আশ্রয়ের জন্য। গুলির ঘটনার সময় ক্যানসাস সিটির খেলোয়াড়ররাও মঞ্চে ছিলেন।
ক্যানসাস সিটির পুলিশ অবশ্য মনে করছে এটি পরিকল্পিত কোন সন্ত্রাসী হামলা নয়। ভীড়ের মধ্যেই কথা কাটাকাটির একটা সময়ে গুলির ঘটনা ঘটে। তিনজনকে এর মধ্যে গ্রেফতারও করা হয়েছে।

 

পুলিশ নিহত ও আহতদের নাম প্রকাশ করেনি।

তবে স্থানীয় একটি রেডিও স্টেশন থেকে জানানো হয়েছে তাদের একজন ডিজে লিসা লোপেজ গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, মৃত্যুর আশঙ্কা ছিল এমন আটজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। ৯ জন শিশু আছে আহতদের মধ্যে, তবে তাদের কারও আঘাত গুরুতর নয়।