NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শেষ চারের আশা বাঁচিয়ে রাখল চট্টগ্রাম


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

শেষ চারের আশা বাঁচিয়ে রাখল চট্টগ্রাম

ভোরের সূর্য নাকি দিনের সঠিক পূর্বাভাস দেয়। তবে কথাটা দুর্দান্ত ঢাকার কেউ শুনলে মন খারাপ করার কথা! টুর্নামেন্টের শুরুটা তারা করেছিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে। এরপরের গল্পটা শুধুই হতাশার। যেখানে ঢাকার সঙ্গী হয়েছে টানা ১১ হার।

যার শেষটি আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। 

 

আগে ব্যাটিং করে চট্টগ্রাম যে খুব বড় স্কোর করেছিল, তা নয়। তাদের ইনিংস শেষ হয়েছিল ৬ উইকেটে ১৫৯ রানে। লক্ষ্য তাড়ায় পাঁচ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি ঢাকা।

বলার মতো স্কোর বলতে, অ্যালেক্স রসের ৫৫ রানের ইনিংস। চট্টগ্রাম ম্যাচ জিতেছে ১০ রানে। টানা তিন হারের পর এই জয় চট্টগ্রামের শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। ১১ ম্যাচ থেকে ছয় জয়ে তাদের ১২ পয়েন্ট।

এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট খুলনা টাইগার্সের, তারা আছে টেবিলের পাঁচ নম্বরে।

 

চট্টগ্রামের ইনিংসটা তানজিদ হাসান তামিম ও টম ব্রুসময়। দলীয় সংগ্রহের দুই তৃতীয়াংশ (১১৮ রান) এসেছে তাঁদের ব্যাট থেকে। তানজিদ ৭০ ও ব্রুস ৪৮ রান করেছেন। তৃতীয় সর্বোচ্চ ১২ রান আসে অতিরিক্ত খাত থেকে।

ওপেনার সৈকত আলী ও তিনে নামা জশ ব্রাউন আউট হন ২৪ রানের মধ্যে। তৃতীয় উইকেটে তানজিদ ও ব্রুসের ৯৫ রানের জুটি। ১১৯ রানে এই জুটির ভাঙার পর চট্টগ্রামের ইনিংস আর সেভাবে এগোয়নি। 

 

আগের দিন ঝড় তোলা ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিং শেফার্ড মাত্র তিন রান করেন। শরিফুল ইসলাম ৪ ওভারে মাত্র ১৭ রানে দুই উইকেট নেন। ১২ ম্যাচে এই বাঁহাতি পেসারের উইকেট সংখ্যা ২২টি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। যদিও লিগ পর্বেই শেষ হয়ে গেছে তাঁর এবারের বিপিএল। দুই উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদও। ৪ ওভারে ৩৮ রান দিয়েছেন তিনি।