NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

চেলসির মালিককে ধৈর্য ধরতে বললেন পচেত্তিনো


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম

চেলসির মালিককে ধৈর্য ধরতে বললেন পচেত্তিনো

সময়টা ভালো যাচ্ছে না চেলসির। খেলোয়াড় কেনার পেছনে কাড়িকাড়ি অর্থ খরচ করেও মাঠের ফুটবলে সাফল্য পাচ্ছে না দলটি। এমন অবস্থায় ক্লাবটির মালিক পক্ষকে ধৈর্য ধরার আহ্বান কোচ মাউরিসিও পচেত্তিনোর।

সবশেষ ইংলিশ লিগ কাপের ফাইনালে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি।

এক ঝাঁক তরুণ ফুটবলার নিয়ে খেলতে নামা লিভারপুলকে হারাতে পারেনি পূর্ণ-শক্তির চেলসি। যেকারণে আরো বেশি চাপে পড়ে গেছেন পচেত্তিনো। দুইবারের লিগ জেতা দলটি প্রিমিয়ারে লিগে আছে টেবিলের এগার নম্বরে। এতে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় হয়তো দেখা যাবে না ব্লুদের।

 

আজ এফএ কাপে পঞ্চম রাউন্ডে চেলসির প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। এই ম্যাচও সহজ হবে না চেলসির জন্য। কারণ লিডস সবপ্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচ অপরাজিত আছে।

দলকে সাফল্য এনে দিতে না পারলেও কোচ ছাটাঁই করার পুরনো রীতি আছে চেলসির।

তবে পচেত্তিনো আশা করছেন এখনই এমন কঠিন সিদ্ধান্ত নেবে না ক্লাবটি,'আট মাসের মধ্যে ক্লাবের মধ্যে ভালো বন্ধন তৈরি করেছি। আমরা যেভাবে কাজ করছি সেটা যখন খেলোয়াড়রা বিশ্বাস করে তখন সময় লাগবেই। সমস্যা হচ্ছে, আমাদের সময় দরকার এবং এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য মালিকের ধৈর্য ধরতে হবে।'

 

পচেত্তিনো আরো বলেছেন,'তাদের (মালিক) কাছ থেকে সমর্থন দরকার এমনটা অনুভব করেছি। আমি মিথ্যা বলব না।

ওয়েম্বলিতে যখন ম্যাচ হারলাম তখন আমি খুব হতাশ হয়ে পড়ি। কান্নার পর্যায়ে চলে যাই।'