NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

সংসদ থেকে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকীর ওয়াক আউট


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ০৯:৫২ এএম

সংসদ থেকে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকীর ওয়াক আউট

রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় মাত্র ১০ মিনিট সময় দেওয়ায় সংসদ থেকে ওয়াক আউট করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। অবশ্য ১০ মিনিট পর সংসদে ফিরে আসেন তিনি।

সোমবার (৪ মার্চ) রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর নাম ঘোষণা করেন স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি ওই সংসদ সদস্যকে ১০ মিনিট সময় বেঁধে দেন।

 

এ সময় দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য আমাকে মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছে। তাই আগামী ১০ মিনিট সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।

 

এই কথা বলে সংসদ অধিবেশন কক্ষ ত্যাগ করেন লতিফ সিদ্দিকী। পরে আরেক স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ একই আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘সিনিয়র পার্লামেন্টারিয়ান লতিফ সিদ্দিকী সাহেবকে ১০ মিনিট সময় দেওয়ায় তিনি রাগ করেছেন। তিনি সিনিয়র মানুষ, তাঁকে হয়তো ১৫ মিনিট দিলে তিনি কথা বলতেন। তাঁকে ১৫ মিনিট সময় দেওয়ার দাবি জানাই।