NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

জয়সুরিয়া এখন সিলেটে


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

জয়সুরিয়া এখন সিলেটে

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করছে শ্রীলঙ্কা। এর মধ্যে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে ৩ রানে হারিয়েছে লঙ্কানরা। আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

এই ম্যাচের আগের দলের সঙ্গে যোগ দিতে সিলেটে এসেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক হিসেবে কাজ করছেন ৫৪ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার। ভারত বিশ্বকাপে ভরাডুবির পর গত ডিসেম্বরে লঙ্কানদের পরামর্শক হিসেবে নিয়োগ পান তিনি। আজ তাঁর সিলেটে এসে পৌঁছনোর কথা।

 

এর আগেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন জয়সুরিয়া।

প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন কয়েক ধাপে। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বেশ কিছু রদবদল হয়। সেই ধারাবাহিকতায় পরামর্শক হিসেবে দায়িত্ব পান জয়সুরিয়া।

 

প্রথম টি-টোয়েন্টির পরদিন আজ বিশ্রামেই কাটিয়েছে দুই দল।

মাঠমুখো হননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশ দলের সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানসহ কয়েকজন অবশ্য ট্রেনার ইফতেখার ইসলাম ইফতিকে নিয়ে মাঠে গিয়েছিলেন। সিরিজে ফিরতে আগামীকাল জয়ের বিকল্প নেই বাংলাদেশের।