NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ছিনতাই হওয়া জিনিসের অপেক্ষায় নিগার সুলতানা ও ফারজানা হক


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৯:০৩ পিএম

ছিনতাই হওয়া জিনিসের অপেক্ষায় নিগার সুলতানা ও ফারজানা হক

নিজেদের ছিনতাই হওয়া জিনিসের অপেক্ষায় আছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক। গত বৃহস্পতিবার অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটায় শেরপুর থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার মিরপুরে নিজ বাসায় সামনে পৌঁছান জাতীয় দলের ক্রিকেটার ফারজানার স্বামী মাহবুব রাকিব মিশন। অপেক্ষায় ছিলেন কেয়ার টেকারের দরজা খোলার। ঠিক তখনই অস্ত্রসহ হাজির হয় কয়েকজন ছিনতাইকারী।

নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র। তবে সেই গাড়িতে ছিলেন না দুই ক্রিকেটার নিগার ও ফারজানা।

 

তবে এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন মাহবুব রাকিব ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। খুলনায় জাতীয় দলের অনুশীল ক্যাম্পে থাকা নিগার মুঠোফোনে জানান, ব্যাগে বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল তার।

নিগার বলেন, 'ছিনতায়ের পর আমরা থানায় জানিয়েছে। ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস্ত করেছেন। এখনো কোনো তথ্য আমরা পাইনি। হারানো জিনিসগুলো ফিরে পাওয়ার অপেক্ষা করছি।

 

জানা গেছে, ছিনতাই হওয়া জিনিসের মধ্যে নিগারের দুটি ব্যাট, তিন জোড়া রানিং জুতা, জাতীয় দলের হেলমেট, কিছু জামাকাপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এছাড়াও ফারজানার স্বামীর ব্যক্তিগত দুটি ফোন ও ঘড়ি ছিল ছিনতাই হওয়া জিনিসের মধ্যে।