NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

শেষ টি-টোয়েন্টির আগে সিলেটে মুশফিকরা


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

শেষ টি-টোয়েন্টির আগে সিলেটে মুশফিকরা

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। জয়ের পরদিন আজ অনুশীলন সূচি নেই শ্রীলঙ্কার। তবে ঐচ্ছিক অনুশীলনে মাঠে এসেছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় মাঠে এসেছেন।

লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করছেন নাজমুল ও সৌম্য। নেটে দেখা মিলেছে মুশফিকুর রহিমের। তাকে বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের কেউই অবশ্য টি টোয়েন্টি দলে নেই।

 

তবে ওয়ানডে দলে আছেন তারা। চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। মুশফিক-মিরাজ ছাড়াও ওয়ানডে স্কোয়াডের ওপেনার তানজিদ হাসান তামিম টি টোয়েন্টি দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দিয়েছেন।

৫৫৫
অনুশীলনে মুশফিকুর রহিম।
ছবিঃ মীর ফরিদ

অনুশীলনে ব্যাটিং করার সময় কোমরে আঘাত পেয়েছেন ব্যাটার নাঈম শেখ। উড়ে আসা বল তাঁর কোমরের বাম পাশে লেগেছে। এরপর আর ব্যাটিং করেননি তিনি। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে অবশ্য ডাগআউটে বসেই ম্যাচ দেখেছেন নাঈম। জায়গা পাননি একাদশে।

 

 

ঐচ্ছিক অনুশীলনে বেশিরভাগ ক্রিকেটার না আসলেও কোচিং স্টাফের প্রায় সবাই এসেছেন। প্রধান কোচ চণ্ডিকা হাতুরাসিংহে, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে দেখা গেছে।