NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

মেসি-সুয়ারেসের গোলে নাটকীয় ড্র মায়ামির


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৮:৪০ এএম

মেসি-সুয়ারেসের গোলে নাটকীয় ড্র মায়ামির

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের সঙ্গে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। জ্যাকব শাফেলবার্গের জোড়া গোলে এগিয়ে যায় ন্যাশভিল। বিরতির পর দলের ত্রাতা হয়ে আসেন লিওনেল মেসি। বাঁ পায়ের দারুণ এক গোলে ব্যবধান কমালেও নির্ধারিত সময়ে এগিয়ে ছিল প্রতিপক্ষ দল।

যোগ করা সময়ে ঝলক দেখান লুই সুয়ারেস।

 

কানাডার উইঙ্গার শ্যাফেলবার্গ ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে নেন ন্যাশভিলকে। সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামিকে আরো একবার চমকে দেন শ্যাফেলবার্গ।

৪৬তম মিনিটে দারুণ এক আক্রমণে মায়ামির রক্ষণকে পরাস্ত করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

 

তবে ব্যবধানটা ধরে রাখতে দেননি মেসি। এর ঠিক ছয় মিনিট পর সতীর্থদের সঙ্গে দারুণ পাসিং ফুটবল খেলে প্রতিপক্ষের ডি-বক্সে ডুকে পড়েন আর্জেন্টাইন তারকা। মেসির কোনা দিয়ে নেওয়া শট ডাইভ দিয়ে ঠেকাতে পারেননি গোলকিপার।

 

 

দ্বিতীয় গোলের জন্য মায়ামিকে অপেক্ষা করতে হয় শেষ সময় পর্যন্ত। নির্ধারিত সময় তখন শেষ। মায়ামির সমর্থকরা প্রস্তুত হচ্ছিলেন হার নিয়ে মাঠ ছাড়ার। তখন বক্সের ভেতর থেকে সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতসের ক্রসে দুই ডিফেন্ডারের মাঝে ফাঁকায় থাকা সুয়ারেস আলতো হেডে জালে জড়ান বল। ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল।