NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শাকিবের কম্পানিতে সাকিব


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৮:৪৭ এএম

শাকিবের কম্পানিতে সাকিব

নায়ক ও প্রযোজক হিসেবে আগেই সাফল্য পেয়েছেন অভিনেতা শাকিব খান। জনপ্রিয়তা দিয়ে তিনি পৌঁছেছেন খ্যাতির চূড়ায়। কিছুদিন আগে নতুন পরিচয় আত্মপ্রকাশ করেছেন তিনি।

রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হলেন, যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে।

শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কম্পানির পণ্য পাওয়া যাচ্ছে  আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক এই ব্যাবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক হলেন শাকিব খান।

 

এবার শাকিব খানের এই কম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। শাকিব খানের এই প্রতিষ্ঠানের পণ্য হোমকেয়ার ও হোমক্লিনিং ‘টাইলক্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হচ্ছেন মাগুরা-১ আসনের এই সংসদ সদস্য।

 

এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক অ্যান্ড হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে সিনেমা ও ক্রিকেটের এই দুই সুপারস্টারকে।

উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। এর বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য।

এ মাসেই তিনি শুটিংয়ে চেন্নাই যাচ্ছেন ‘তুফান’ নামে আরেক ছবির, যেটি ঈদুল আজহায় মুক্তি পাবে। শাকিবের মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি ‘দরদ’।