NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

আমি মনে করি না লিগ থেকে ছিটকে গেছি: জাভি


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৪, ০৮:০৩ এএম

আমি মনে করি না লিগ থেকে ছিটকে গেছি: জাভি

শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার আট পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে বার্সেলোনা। ম্যাচ বাকি রয়েছে আর ১১ রাউন্ড। এ অবস্থায় লিগ শিরোপা ধরে রাখা বেশ কঠিনই কাতালান দলটির জন্য। তার উপর ছন্দেও নেই দলটি। রয়েছে চোট সমস্যাও। কিন্তু তারপরও শিরোপা লড়াই থেকে ছিটকে গেছেন তা মানতে নারাজ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

লা লিগায় এখন পর্যন্ত ২৭ রাউন্ড শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি জিরোনারও। তবে ব্যবধান কমানোর সুযোগও পাচ্ছে বার্সা। কিন্তু রিয়াল কিংবা জিরোনা পয়েন্ট হারালে সমান তালে পয়েন্ট হারাচ্ছে তারাও। যে কারণে কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছে দলটির।

তবে এখনও ৩৩ পয়েন্টের লড়াই বাকি। তাই আশাহত হতে রাজী নন জাভি, 'আমি মনে করি না আমরা লিগ থেকে হারিয়ে গেছি, এটাই বার্তা। আমরা সান মামেসে একটি খুব বড় সুযোগ হারিয়েছি কিন্তু আগামীকাল আমাদের আরও একটি সুযোগ রয়েছে। আগামীকাল আমাদের মাদ্রিদ এবং জিরোনার উপর চাপ সৃষ্টি করার আরেকটি সুযোগ আছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে যাচ্ছি।'

ন্যু ক্যাম্পে আগামীকাল মায়োর্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। এই ম্যাচ জিতলে রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়ে জিরোনাকে টপকে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনে। তবে এবার দারুণ মৌসুম কাটাচ্ছে মায়োর্কাও। কোপা দেল রে'র ফাইনালে উঠেছে দলটি।

তবে কাজটা যে সহজ নয় তা ভালো করেই জানেন বার্সা কোচ। তার উপর দলের বেশ কিছু তারকা খেলোয়াড় চোটের কারণে রয়েছেন মাঠের বাইরে। সানমামেসে লা লিগায় সবশেষ ম্যাচে অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে দলের দুই মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও পেদ্রি পড়েছেন চোটে। এক মাসেরও বেশি সময় তাদের পাচ্ছে না দলটি। এছাড়া গাভি, বালদে ও আরাহো নেই আগে থেকেই।