NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

এসেই হ্যাটট্রিক মালয়েশিয়ার ফয়সালের


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৪, ১১:১৬ এএম

এসেই হ্যাটট্রিক মালয়েশিয়ার ফয়সালের

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডসের তিন খেলোয়াড়কে ফেরত পাঠিয়ে হকি লিগে দুই মালয়েশিয়ান খেলোয়াড়কে  নিয়ে এসেছে মোহামেডান। তাঁদের একজন ফয়সাল বিন সারি আজ ভিক্টোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। ফয়সালের সঙ্গে স্থানীয় ফরোয়ার্ড দীন ইসলামের হ্যাটট্রিকে ভিক্টোরিয়ার বিপক্ষে ১০- ১ গোলের বড় জয়ই পেয়েছে মোহামেডান।

ক্লাব কাপে ভাল করতে না পারা মোহামেডানের লিগে এটি টানা দ্বিতীয় জয়।

আগের ম্যাচে আজাদ স্পোর্টিংকে ৪-০ তে হারিয়েছিল তারা। তবে অন্য বড় তিন দল আবাহনী, ঊষা ও মেরিনার্সের বিপক্ষেই তাদের মূল পরীক্ষা হবে। ভিক্টোরিয়ার বিপক্ষে এদিন ফয়সাল ও দীন ইসলামের ৬ গোলের পাশাপাশি লক্ষ্যভেদ করেছেন শফিউল আলম, মনোজ বাবু, রাসেল মাহমুদ ও আমিনুল ইসলাম। দিনের অন্য ম্যাচে সাধারণ বীমা ৪-১ গোলে  হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে।